| বঙ্গাব্দ
ad728
ad728

গাজীপুরে ২৮ জন হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা প্রদান

রিপোর্টারের নামঃ Faruk
  • আপডেট টাইম : 20-09-2026 ইং
  • 67 বার পঠিত
গাজীপুরে ২৮ জন হাফেজকে পাগড়ি পড়িয়ে সম্মাননা প্রদান
ছবির ক্যাপশন: সংগ্রহীত ফটো

মনির হোসেন সরকার, গাজীপুর:

গাজীপুর মহানগরীর ২৮ নং ওয়ার্ডের হাড়িনাল এলাকার রহমানিয়া ইনস্টিটিউটের ২৮ জন পবিত্র কোরআনের হাফেজকে পাগড়ি পড়িয়ে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার প্রতিষ্ঠানটিতে পবিত্র কোরআনের হাফেজ হওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা এবং সংশ্লিষ্ট গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে নবীন হাফেজ ছাত্রদের মাথায় পাগড়ি পরিয়ে দেন প্রধান অতিথি গাজীপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি আলহাজ্ব কামরুল ইসলাম নোমানী ও বিশেষ অতিথি হিসেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রফিকুল ইসলাম।


হাফেজদের মধ্যে একজন হলেন- দৈনিক সময়ের কাগজ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেন সরকারের ছেলে হাফেজ মুহাঃ আবু বকর সিদ্দীক মুবীন। এই নবীন ২৮ জন হাফেজ গাজীপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁরা মাদরাসায় এক থেকে চার বছর পর্যন্ত পড়ালেখা করেছেন।


অনুষ্ঠানে জামিয়া রহমানিয়া ইনস্টিটিউটের পরিচালক কমিটির সদস্য হাফেজ মাওলানা শামীম আহমেদ, মাদ্রাসার সম্মানিত ওস্তাদগণ, বিভিন্ন কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম সাহেবের সার্বিক উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবক, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীরা।


অনুষ্ঠানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী ২৮ জন কৃতি হাফেজকে বিশেষ সম্মাননা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তরোত্তর দ্বীনি খেদমতের সাফল্য কামনা করে দোয়া করা হয়। এ সময় আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে নবীন হাফেজদের পবিত্র কোরআনের সুমহান শিক্ষা ও আদর্শ নিজেদের বাস্তব জীবনে যথাযথভাবে ধারণ করার আহ্বান জানান। পাশাপাশি তারা দ্বীনি শিক্ষার উচ্চতর স্তরে আরও অগ্রসর হয়ে সমাজ, দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখার জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন। 


অতিথিরা আরো বলেন, কোরআনে হাফেজরা আলোর দিশারি। আল্লাহ তাদের অন্তরে কোরআনের প্রতিটি অক্ষর গেঁথে দিয়েছেন। তাঁদের মধুর কণ্ঠে কোরআনের আয়াত মুসল্লিদের মুগ্ধ করবে। তাঁদের দেখে সবাই কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
©সকল কিছুর স্বত্বাধিকারঃ নিউজ বাংলা | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় নিউজ বাংলা